Psalms 145:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর সমস্ত পথে ধর্মশীল, নিজের সমস্ত কাজে দয়াবান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর সব কাজে ন্যায়পরায়ণ আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্ম্মশীল, আপনার সমস্ত কার্য্যে দয়াবান্।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে দয়াবান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর সমস্ত পথে ন্যায়বান আর সমস্ত কাজে বিশ্বস্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর সমস্ত পথে ন্যায়বান আর সমস্ত কাজে বিশ্বস্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা কিছু করেন তা সবই ভালো| যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু তাঁর সব পথে ধার্মিক এবং তিনি তাঁর সব কাজে করুণাময়।