Psalms 145:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মুখ মাবুদের প্রশংসা বর্ণনা করবে; আর সমস্ত প্রাণী যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের শুকরিয়া আদায় করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে, আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে; আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাঁহার পবিত্র নামের ধন্যবাদ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে; আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাঁহার পবিত্র নামের ধন্যবাদ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মুখ সদাপ্রভুর গুণগান করবে; সমস্ত প্রাণী যুগ যুগ ধরে তাঁর পবিত্রতার প্রশংসা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মুখ মাবুদের গুণগান করবে; সমস্ত প্রাণী যুগ যুগ ধরে তাঁর পবিত্রতার প্রশংসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসায় আমি হব মুখর সকল প্রাণী তাঁর পবিত্র নামের করুক গুণগান যুগে যুগে চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর প্রশংসা করবো! সব লোক যেন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মুখ সদাপ্রভুুর প্রশংসা করবে; সব জাতি যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের ধন্যবাদ করুক।