Psalms 145:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার প্রভার গৌরবযুক্ত মহিমা, ও তোমার আশ্চর্য সমস্ত কাজ আমি ধ্যান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ, ও তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ, ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার আশ্চর্য আশ্চর্য কাজ সম্বন্ধে ধ্যান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার অলৌকিক চিহ্ন সম্বন্ধে ধ্যান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ধ্যান করব তোমার গৌরব, প্রতাপ ও রাজকীয় মহিমার কথা, ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার মহত্ব এবং মহিমা দুইই চমৎকার| আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব।