Psalms 145:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি তবলিগ করবে, তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে, আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্ম্মশীলতার বিষয় গান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে তাদের প্রচুর মংগল করেছ তা তারা বলে বেড়াবে, তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে, তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা প্রচার করবে তোমার অশেষ দয়ার খ্যাতি, গানে গানে বর্ণনা করবে তোমার ন্যায়নিষ্ঠার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যেসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে| লোকে আপনার ধার্ম্মিকতার গান গাইবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার উচ্ছ্বসিত ধার্মিকতার কথা ঘোষণা করবে, তারা গান গাবে তোমার ধার্মিকতার সম্বন্ধে।