Psalms 146:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সারা জীবন মাবুদের প্রশংসা করবো; আমি যত কাল বেঁচে থাকি, আমার আল্লাহ্‌র প্রশংসা গান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব। আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব; আমি যত কাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব; আমি যত কাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সারা জীবন সদাপ্রভুর গৌরব করব; যতদিন আমি বেঁচে থাকব আমার ঈশ্বরের প্রশংসা-গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সারা জীবন মাবুদের প্রশংসা করব; যতদিন আমি বেঁচে থাকব আমার আল্লাহ্‌র প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজীবন প্রভুর প্রশস্তি করব, চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সারাজীবন ধরে আমি প্রভুর প্রশংসা করবো| সারা জীবন আমি তাঁর প্রশংসা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুুর প্রশংসা করব যতদিন বাঁচবো; আমার ঈশ্বরের প্রশংসা গান করব যতদিন আমি বেঁচে থাকবো।