Psalms 146:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ভরসা করো না রাজন্যগণে, বা কোন মানুষের উপর, যার কাছে কোন সাহায্য নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না, মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, বা মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, বা মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপর তোমরা নির্ভর কোরো না; তারা উদ্ধার করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপর তোমরা ভরসা কোরো না; তারা উদ্ধার করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্ভর করো না তোমরা কোন নৃপতির উপর, কোন মর্ত্যমানব পারে না তোমায় করতে উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাহায্যের জন্য তোমরা নেতাদের ওপর নির্ভর কর না| লোকেদের বিশ্বাস কর না| কেন? কারণ লোকে তোমাকে বাঁচাতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা রাজাদের ওপর আস্থা রেখো না বা মানুষের সন্তানের ওপর, যাদের কাছে পরিত্রান নেই।