Psalms 146:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নির্মাণ করেছেন আসমান ও দুনিয়া, সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে; তিনি অনন্তকাল বিশ্বাস রক্ষা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা— তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নির্ম্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে; তিনি অনন্তকাল সত্য পালন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে; তিনি অনন্তকাল সত্য পালন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আকাশ ও পৃথিবী, সাগর ও তার মধ্যেকার সব কিছু তৈরী করেছেন; তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আসমান ও জমীন, সাগর ও তার মধ্যেকার সব কিছু তৈরী করেছেন; তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই নির্মাণ করেছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তার গর্ভস্থ সব কিছু তাঁরই সৃষ্টি, চিরকাল তিনি করেন সত্য পালন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন| প্রভু সমুদ্র এবং তার ভেতরের সব জিনিস সৃষ্টি করেছেন| প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, সমুদ্র এবং সব কিছু তার মধ্যে আছে; তিনি অনন্তকাল বিশ্বাসযোগ্যতা পালন করেন।