Psalms 146:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ অন্ধদের চোখ খুলে দেন; মাবুদ অবনতদের তুলে ধরেন; মাবুদ ধার্মিকদের মহব্বত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন, সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন; সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন; সদাপ্রভু ধার্ম্মিকদিগকে প্রেম করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন; সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন; সদাপ্রভু ধার্মিকদিগকে প্রেম করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু অন্ধদের দেখবার শক্তি দেন; যারা নুয়ে পড়েছে সদাপ্রভু তাদের তুলে ধরেন; সদাপ্রভু সৎ লোকদের ভালবাসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ অন্ধদের দেখবার শক্তি দেন; যারা নুয়ে পড়েছে মাবুদ তাদের তুলে ধরেন; মাবুদ সৎ লোকদের মহব্বত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধদের দৃষ্টিদান করেন প্রভু পরমেশ্বর, অবনতদের করেন উন্নত, ধর্মনিষ্ঠদের প্রতি অসীম তাঁর ভালবাসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন| যারা সমস্যায় পড়েছে, প্রভু তাদের সাহায্য করেন| যে সব লোকরা ভাল তাদের প্রভু ভালোবাসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু অন্ধদের চোখ খুলে দেন, সদাপ্রভুু অবনতদের ওঠান; সদাপ্রভুু ধার্ম্মিকদেরকে প্রেম করেন।