Psalms 147:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! কেননা আমাদের আল্লাহ্র প্রশংসা-গান করা উত্তম; তা মনোহর ও প্রশংসার উপযুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো, আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম, তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম; তাহা মনোহর; প্রশংসার উপযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম; তাহা মনোহর; প্রশংসার উপযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। আমাদের ঈশ্বরের প্রশংসা-গান করা কত ভাল! তা কি সুন্দর! তাঁর গৌরব করা কত উপযুক্ত!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্! আমাদের আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাওয়া কত ভাল! তা কি সুন্দর! তাঁর প্রশংসা করা কত উপযুক্ত!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান করা কত উত্তম, তাঁর প্রশস্তি করা কতই না মনোহর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর কারণ তিনি মঙ্গলকর| আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান কর| তাঁর প্রশংসা করা ভালো এবং মনোরম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর, কারণ আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা ভালো; এটা মনোরম, প্রশংসা করা উপযুক্ত।