Psalms 147:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ভেড়ার লোমের মত তুষার দেন, তিনি ভস্মের মত নীহার ছড়িয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সাদা পশমের মতো বরফ ছড়িয়ে দেন এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মেষলোমের সদৃশ তুষার দেন, তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মেষলোমের সদৃশ তুষার দেন, তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান আর ছাইয়ের মত শিশির ছড়ান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান আর ছাইয়ের মত শিশির ছড়ান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ধরণীর বুকে বিছিয়ে দেন তুলার মত তুষারের আবরণ ভস্মের মত ছড়িয়ে দেন নীহারকণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ পর্যন্ত মাটি পশমের মত সাদা না হয়, ঈশ্বর ততক্ষণ তুষার পাত করেন| ঈশ্বরই শিলাবৃষ্টিকে বাতাসের মধ্যে ধূলোর মত উড়িয়ে নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মেষলোমের মত তুষার দেন, তিনি ছাইয়ের মত তুষারপাত করেন।