Psalms 147:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর কালাম পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে ফেলেন, তিনি তাঁর বায়ু বহালে পানি প্রবাহিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন; তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন বাক্য পাঠাইয়া সে সমস্ত দ্রবীভূত করেন, তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন বাক্য পাঠাইয়া সেই সমস্ত দ্রবীভূত করেন, তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর বাক্য পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন; তাঁর বাতাস বহালে জল বয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কালাম পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন; তাঁর বাতাস বহালে পানি বয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কথাতেই আবার সেই তুষার হয় বিগলিত, তাঁর বায়ু সঞ্চারে প্রবাহিত হয় জলস্রোত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈশ্বর আর একটা আদেশ দেন এবং আবার উষ্ণ বাতাস বইতে শুরু করে| বরফ গলতে শুরু করে এবং জল প্রবাহিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর আদেশ পাঠান এবং গলিয়ে দেন; তিনি বাতাস তৈরী করেন আঘাত করার জন্য এবং জল প্রবাহের জন্য।