Psalms 147:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ জেরুশালেম গাঁথেন, তিনি ইসরাইলের দূরীকৃতদের সংগ্রহ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন, তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই যিরূশালেমকে গড়ে তোলেন; দূর করে দেওয়া ইস্রায়েলীয়দের তিনিই জড়ো করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন; দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই জেরুশালেমকে স্থাপন করেছেন, নানা স্থানে ছড়িয়ে থাকা ইসরায়েলীদের একত্র করেন তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু জেরুশালেম শহরটি বানিয়েছেন| যে সব ইস্রায়েলীয়কে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু যিরুশালেম পুননির্মাণ করেন, তিনি ইস্রায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের একত্র করেন।