Psalms 147:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আর কোন জাতির জন্য এরকম করেন নি, তাঁর সমস্ত অনুশাসন তারা জানে নি। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি; কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আর কোন জাতির পক্ষে এরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আর কোন জাতির পক্ষে এইরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি; তাঁর আইন-কানুন তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি; তাঁর শরীয়ত তারা জানে না। আলহামদুলিল্লাহ্‌!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপর কোন জাতির জন্য এমন মহৎ কাজ তিনি করেননি কখনও, তাদের কাছে ব্যক্ত করেননি তাঁর অনুশাসন। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য কোন জাতির জন্য ঈশ্বর এসব করেন নি| তাঁর বিধিগুলো ঈশ্বর অন্য লোকদের শেখান নি| প্রভুর প্রশংসা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অন্য কোন জাতির সঙ্গে এরকম করেন না এবং তাঁর আদেশের জন্য তারা তাদেরকে জানে না। সদাপ্রভুুর প্রশংসা কর।