Psalms 147:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মেঘমালায় আসমান আচ্ছন্ন করেন, তিনি দুনিয়ার জন্য বৃষ্টি প্রস্তত করেন, তিনি পর্বতমালার উপরে ঘাস জন্মাতে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন; তিনি পৃথিবীতে বৃষ্টি দেন, এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন, তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্ব্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন, তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আকাশ মেঘে ঢাকেন; তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেন আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আকাশ মেঘে ঢাকেন; তিনি দুনিয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করেন আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই মেঘপুঞ্জে আচ্ছন্ন করেন আকাশমণ্ডল ধরিত্রীর জন্য করেন বর্ষার আয়োজন পর্বতগাত্রকে ভূষিত করেন তৃণের আবরণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন| ঈশ্বরই বৃষ্টি আনেন| ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আকাশমণ্ডলকে মেঘ দিয়ে ঢেকে দেন এবং তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্বতদের ওপরে ঘাস জন্মান।