Psalms 147:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পশুকে তার খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাগুলোকে দেন, যারা ডেকে উঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পশুকে তাহার খাদ্য দেন, দাঁড়কাকের শাবকদিগকে দেন, যাহারা ডাকিয়া উঠে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পশুকে তাহার খাদ্য দেন, দাঁড়কাকের শাবকদিগকে দেন, যাহারা ডাকিয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন; দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনিই তাদের খাবার দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন; দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনিই তাদের খাবার দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই আহার জোগান পশুদের মুখে ক্রন্দনরত বায়সশাবকের মুখে তিনিই খাদ্য তুলে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন| ঈশ্বর নবীন পাখীদের আহার দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পশুদের খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাদেরকে দেন যখন তারা ডাকে।