Psalms 148:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! বেহেশত থেকে মাবুদের প্রশংসা কর; ঊর্ধ্বস্থানে তাঁর প্রশংসা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো; ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা কর; ঊর্দ্ধস্থানে তাঁহার প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা কর; ঊর্ধ্বস্থানে তাঁহার প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্! বেহেশত থেকে তোমরা মাবুদের প্রশংসা কর; আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! সমগ্র সৃষ্টি স্রষ্টার কর প্রশস্তি, ঊর্ধ্বলোক থেকে কর তাঁর প্রশংসাকীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সদাপ্রভুুর প্রশংসা কর, প্রশংসা কর সদাপ্রভুুর স্বর্গ থেকে; প্রশংসা কর উর্ধ থেকে।