Psalms 148:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলে মাবুদের নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁরই নাম উন্নত, তাঁর গৌরব দুনিয়া ও বেহেশতের উপরে স্থাপিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত; তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁহারই নাম উন্নত, তাঁহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরিস্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁহারই নাম উন্নত, তাঁহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরিস্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ একমাত্র তিনিই মহান; পৃথিবী ও আকাশের উপরেও তাঁর গৌরব রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা সবাই মাবুদের প্রশংসা করুক, কারণ একমাত্র তিনিই মহান; আসমান ও জমীনের উপরেও তাঁর গৌরব রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সকলেই কর প্রভুর নামের প্রশস্তি, কেননা একমাত্র তাঁরই নাম মহিমান্বিত, স্বর্গ ও মর্ত্যের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত তাঁরই গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর নামের প্রশংসা কর| চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর! পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে, তারা সবাই প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবাই সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, কারণ কেবল তাঁরই নাম উন্নত এবং তাঁর মহিমা বিস্তারিত পৃথিবীর এবং স্বর্গের ওপরে।