Psalms 149:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! মাবুদের উদ্দেশে নতুন গজল গাও; বিশ্বস্ত লোকদের সমাজে তাঁর প্রশংসা গাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও; সাধুগণের সমাজে তাঁহার প্রশংসা গাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও; সাধুগণের সমাজে তাঁহার প্রশংসা গাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, ঈশ্বরভক্তদের সভায় তাঁর প্রশংসা-গান কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্‌! তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও, আল্লাহ্‌ভক্তদের মাহ্‌ফিলে তাঁর প্রশংসা-কাওয়ালী গাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা। নতুন গান গাও প্রভুর উদ্দেশে, ভক্ত সমাজে কর তাঁর স্তবগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও! যেখানে তাঁর অনুগামীরা একসঙ্গে জড় হয়, সেই সমাজে তাঁর প্রশংসা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সদাপ্রভুুর প্রশংসা কর। সদাপ্রভুুর উদ্দেশ্যে নতুন গান গাও; বিশ্বাসীদের সমাবেশে তাঁর প্রশংসার গান গাও।