Psalms 149:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ তাঁর লোকদের প্রতি প্রীত, তিনি নম্রদেরকে বিজয়ে ভূষিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত, তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু আপন প্রজাদের প্রতি প্রীত, তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান; তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদ তাঁর বান্দাদের নিয়ে আনন্দ পান; তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আপন প্রজাদের সেবায় পরম তুষ্ট, দীনদুঃখীদের তিনি করেন ভূষিত বিজয় মুকুটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন| ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন| তিনি তাদের রক্ষা করেছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুু তাঁর লোকেদের উপরে আনন্দিত হন, তিনি নম্রদের পরিত্রান দিয়ে মহিমান্বিত করেন।