Psalms 149:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশ্বস্ত লোকেরা গৌরবে উল্লসিত হোক; তারা নিজ নিজ বিছানায় আনন্দগান করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক তারা যখন নিজেদের বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাধুগণ গৌরবে উল্লাসিত হউক; তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাধুগণ গৌরবে উল্লসিত হউক; তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সম্মান লাভ করে ঈশ্বরভক্তেরা আনন্দ করুক; তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সম্মান লাভ করে আল্লাহ্ভক্তেরা আনন্দ করুক; তারা নিজের নিজের বিছানায় আনন্দে কাওয়ালী করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভক্তবৃন্দ উল্লসিত হোক বিজয় গৌরবে, দিবানিশি তারা করুক আনন্দগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ কর! বিছানায় যাওয়ার পরে পর্যন্ত সুখী হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিকরা উল্লাসিত হোক; তারা তাদের বিছানায় আনন্দ গান করুক।