Psalms 149:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কণ্ঠে আল্লাহ্র উঁচু প্রশংসা, তাদের হাতে দ্বিধার তলোয়ার থাকুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা, তাহাদের হস্তে দ্বিধার খড়্গ থাকুক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের কন্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা, তাহাদের হস্তে দ্বিধার খড়্গ থাকুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখে আল্লাহ্র প্রশংসা থাকুক আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কণ্ঠে ধ্বনিত হোক ঈশ্বরের উচ্চ প্রশংসা, হাতে থাকুক তাদের তীক্ষ্ণধার তরবারি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকজনকে চিৎকার করে প্রভুর প্রশংসা করতে দাও এবং তাদের হাতে তরবারি ধরতে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখে ঈশ্বরের প্রশংসা হোক এবং তাদের হাতে দু-ধারের তরোয়াল থাকুক;