Psalms 149:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাদের বাদশাহ্‌দেরকে শিকলে, তাদের মান্যগণ্যকে লোহার বেড়ী দিয়ে বাঁধে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে, তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে, তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে, তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে বাঁধতে পারে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে শিকল দিয়ে তাদের বাদশাহ্‌দের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে বাঁধতে পারে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তাদের নৃপতিদের করতে পারে শৃঙ্খলিত লৌহনিগড়ে আবদ্ধ করতে পারে তাদের অভিজাতবর্গকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের রাজাদের শেকল দিয়ে বাঁধুক, তাদের পরিষদবর্গদের লোহার শেকল দিয়ে বাঁধুক।