Psalms 149:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাদের বিরুদ্ধে লেখা বিচার নিষ্পন্ন করে; এ-ই হল তাঁর সমস্ত ভক্তের গৌরব। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে— এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করে; ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্য্যাদা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষপন্ন করে; ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্যাদা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব। আলহামদুলিল্লাহ্!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বিধান অনুযায়ী বিচারের এই অধিকার, তাঁর ভক্তবৃন্দের পক্ষে পরম গৌরব। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে| ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও| প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিচার কার্যকর করুক লিখিতভাবে। এটাই হবে বিশ্বাসীদের জন্য সম্মান। সদাপ্রভুুর প্রশংসা কর।