Psalms 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে ঘুষ নেয় না; এসব কাজ যে করে, সে কখনও বিচলিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়; যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না। যে এসব করে সে কখনোই বিচলিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দ্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না; এই সকল কর্ম্ম যে করে, সে কখনও বিচলিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না; এই সকল কর্ম যে করে, সে কখনও বিচলিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুদ ছাড়াই টাকা ধার দেয়, আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না। যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুদ ছাড়াই টাকা ধার দেয়, আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না। যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঋণের বিনিময়ে যে নেয় না কোন সুদ, নির্দোষের বিরোধিতা করে না উৎকোচের বিনিময়ে। এমন যে মানুষটি সে কখনও হবে না বিচলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তারা কাউকে টাকা ধার দেয়, তারা সেই ঋণের জন্য সুদ চায় না| এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায় তবু তারা সে কাজ করতে অস্বীকার করে| যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে টাকা ধার দেয় তখন তিনি সুদ নেন না, তিনি নির্দোষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ঘুষ গ্রহণ করেন না। যে এই কাজগুলো করে, সে কখনো বিচলিত হবে না।