Psalms 150:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! আল্লাহ্‌র পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর শক্তির শূন্যস্থানে তাঁর প্রশংসা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো; বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁহার প্রশংসা কর; তাঁহার শক্তির বিতানে তাঁহার প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁহার প্রশংসা কর; তাঁহার শক্তির বিতানে তাঁহার প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর, তাঁর শক্তিতে গড়া মহাকাশে তাঁর প্রশংসা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্‌! তোমরা আল্লাহ্‌র পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর, তাঁর শক্তিতে গড়া আসমানে তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রভু পরমেশ্বরের প্রশংসা কর, ঈশ্বরের পবিত্র পীঠস্থানে তাঁর প্রশস্তি কর। তাঁর শক্তির প্রকাশ যেখানে সেই মহাকাশে তাঁর প্রশস্তি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! ঈশ্বরের মন্দিরে তাঁর প্রশংসা কর! স্বর্গে তাঁর ক্ষমতার প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।