Psalms 150:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কুদরতি-কাজগুলোর জন্য তাঁর প্রশংসা কর; তাঁর অপার মহিমার জন্য তাঁর প্রশংসা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো; তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পরাক্রম-কার্য্য সকলের জন্য তাঁহার প্রশংসা কর; তাঁহার মহিমার বাহুল্যানুসারে তাঁহার প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পরাক্রম-কার্য সকলের জন্য তাঁহার প্রশংসা কর; তাঁহার মহিমার বাহুল্যানুসারে তাঁহার প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর শক্তিপূর্ণ কাজের জন্য তাঁর প্রশংসা কর, তাঁর সীমাহীন মহত্বের জন্য তাঁর প্রশংসা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর শক্তিপূর্ণ কাজের জন্য তাঁর প্রশংসা কর, তাঁর সীমাহীন মহত্বের জন্য তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরাক্রমের কীর্তি রাজির জন্য তাঁর প্রশস্তি কর। অপার মহিমার জন্য তাঁর প্রশস্তি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যে সব মহৎ‌‌ কাজ করেন, তার জন্য তাঁর প্রশংসা কর! তাঁর সকল মহত্বের জন্য তাঁর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।