Psalms 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না, তুমি নিজের বিশ্বস্ত গোলামের ক্ষয় দেখতে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না, তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জানি, তুমি আমায় মৃত্যুলোকে দেবে না বিসর্জন, যেখানে তুমি নেই সেখানে ভক্তকে তোমার দেবে না যেতে কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না| আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমার প্রাণ পাতালে ত্যাগ করবে না, তুমি তোমার পবিত্র লোককে ক্ষয় দেখতে দেবে না।