Psalms 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়াতে যে পবিত্র ব্যক্তিরা থাকেন, তাঁরা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর যে সব লোক ঈশ্বরের, তাঁরা মহান; তাঁদের নিয়েই আমার সব আনন্দ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার যে সব লোক আল্লাহ্র, তাঁরা মহান; তাঁদের নিয়েই আমার সব আনন্দ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ধরণীতে যাঁরা পুণ্যাত্মা, তোমার ভক্ত মহান, তাঁদের সঙ্গ লাভেই আমার পরমানন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন| প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত পবিত্র লোক যারা পৃথিবীতে আছেন, তাঁরা মহান মানুষ, তাদের মধ্যেই আমার সমস্ত আনন্দ।