Psalms 16:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা দেব-দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাবে; রক্তরূপ তাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করবো না, আমার ওষ্ঠাধরে তাদের নাম নেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা অন্য [দেবতাকে] উপহার দেয়, তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে; রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা অন্য [দেবতাকে] উপহার দেয়, তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে; রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দেব-দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন-উৎসর্গ করে আমি তা করব না; দেব-দেবতার নামও আমি মুখে আনব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দেব-দেবীকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন-কোরবানী করে আমি তা করব না; দেব-দেবীর নামও আমি মুখে আনব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য দেবতাদের আরাধনা করে যারা, তাদের দুঃখ অশেষ। সেই দেবতাদের কাছে আমি কখনও দেব না রক্তের অঞ্জলি, তাদের নাম করব না উচ্চারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে| যে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উৎসর্গ করে, আমি সেই উৎসর্গের সামিল হব না| এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা অন্য দেবতাদের খোঁজে, তাদের যন্ত্রণা বৃদ্ধি হবে। আমি তাদের দেবতাদের কাছে রক্ত নিয়ে নৈবেদ্য উৎসর্গ করব না এবং আমার মুখে তাদের নামও নেব না।