Psalms 16:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের শুকরিয়া আদায় করবো, তিনিই আমাকে মন্ত্রণা দিয়েছেন, রাতেও আমার অন্তর আমাকে প্রবোধ দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন; রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব, তিনিই আমাকে মন্ত্রণা দিয়াছেন, রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব, তিনিই আমাকে মন্ত্রণা দিয়াছেন, রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব যিনি আমাকে সুবুদ্ধি দেন; রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদের শুকরিয়া আদায় করব যিনি আমাকে সুবুদ্ধি দেন; রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুকে জানাই কৃতজ্ঞতা আমার, তিনি আমায় করেন সুপরিচালনা, নিশীথেও তাঁর প্রজ্ঞা আমায় রাখে সচেতন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন| এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুুর প্রশংসা করবো, যিনি আমাকে পরামর্শ দেন, এমনকি রাত্রিতেও আমার মন আমাকে নির্দেশ দেন।