Psalms 16:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদকে নিয়ত সম্মুখে রেখেছি; তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি। তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি| এবং আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সব দিন সদাপ্রভুুকে আমার সামনে রেখেছি! তাই তিনি আমার ডান দিকে, আমি বিচলিত হব না।