Psalms 17:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের মুনাজাত। হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; আমার আর্তনাদ শোনো। আমার প্রার্থনা শোনো, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, ধর্ম্মবাদ শুন, আমার কাকূক্তিতে অবধান কর, আমার প্রার্থনায় কর্ণপাত কর; তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, ধর্মবাদ শুন, আমার কাকূক্তিতে অবধান কর, আমার প্রার্থনায় কর্ণপাত কর; তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও; আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি ন্যায় কথা শোন, আমার ফরিয়াদে কান দাও; আমার ছলনাহীন মুখের মুনাজাত শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, শোন আমার কাতর আবেদন, সুবিচার কর তুমি। এ নয় ছলনাময় কপট বিনতি, নিবেদন শোন আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন| আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি, সৎভাবে বলছি| অতএব, আমার প্রার্থনা শুনুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু; ন্যায়বিচারের জন্য আমার অনুরোধ শোন, আমার কান্নায় মনোযোগ দাও! আমার প্রার্থনা শোন, যা ছলনায় পূর্ণ মুখ থেকে বার হয় না।