Psalms 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সমবেদনার প্রতি নিজ নিজ অন্তর বন্ধ করে রেখেছে, তারা মুখে অহঙ্কারের কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে, এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহঙ্কারের কথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহঙ্কারের কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে; তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের অসাড় দিলের দুয়ার তারা বন্ধ করে রেখেছে; তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহঙ্কার রুদ্ধ করেছে ওদের হৃদয়ের দ্বার, ওরা দম্ভভরে দম্ভের কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব মন্দ লোক এত অহঙ্কারী যে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না এবং তারা নিজেদের সম্পর্কে বড়াই করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কারো উপর কোন দয়া নেই, তাদের মুখ গর্বের সাথে কথা বলে।