Psalms 17:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল, তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো; তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়িয়া ফেল, তোমার খড়্‌গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়িয়া ফেল, তোমার খড়্‌গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও, ওদের মাটিতে ফেলে দাও। তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও, ওদের মাটিতে ফেলে দাও। তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে আমাকে উদ্ধার কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের। তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু উঠুন এবং শত্রুদের কাছে যান| ওদের দিয়ে আত্মসমর্পণ করান| আপনার তরবারি ব্যবহার করে আমাকে মন্দ লোকদের হাত থেকে রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, ওঠ, তাদের আক্রমণ কর, নিচে তাদের ফেলে দাও! তোমার তলোয়ার সাহায্যে দুষ্টদের থেকে আমার জীবনকে উদ্ধার কর!