Psalms 17:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো, জেগে উঠে তোমার রূপ দেখে তৃপ্ত হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখদর্শন করব; যখন আমি জেগে উঠব, আমি তোমার মুখদর্শন করব আর সন্তুষ্ট হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত ধার্ম্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্ত্তিতে তৃপ্ত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি যেন নির্দোষ হয়ে তোমার সামনে থাকতে পারি, যাতে মৃত্যু থেকে জেগে উঠে তোমাকে দেখে আমি আনন্দ পাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি যেন নির্দোষ হয়ে তোমার সামনে থাকতে পারি, যাতে মৃত্যু থেকে জেগে উঠে তোমাকে দেখে আমি আনন্দ পাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি ন্যায়ের পথে থেকে দর্শন করব তোমার শ্রীমুখ, ধন্য হব তোমার রূপের মাধুরীতে নিদ্রাভঙ্গে আমি যখন হব জাগ্রত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বিচারের জন্য প্রার্থনা করেছি| তাই হে প্রভু আমি আপনাকে দেখবো এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ধার্ম্মিকতায় মধ্যে তোমার মুখ দেখব; আমি জেগে উঠে তোমার দর্শনে সন্তুষ্ট হব।