Psalms 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার অন্তর পরীক্ষা করেছ, রাতের বেলায় আমার তত্ত্বানুসন্ধান করেছ, তুমি আমাকে পরীক্ষা করেছ, কিছু পাও নি; আমি স্থির করলাম, আমার মুখ গুনাহ্‌ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, রাত্রে আমায় পরখ করেছ ও পরীক্ষা করেছ, তুমি খুঁজে পাবে না যে আমি কোনও মন্দ সংকল্প করেছি; আমার মুখ অপরাধ করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ আর রাতে আমাকে পরীক্ষা করেছ; আমাকে যাচাই করেও দেখেছ কিন্তু কিছুই খুঁজে পাও নি। আমি ঠিক করেছি কোন পাপের কথায় আমার মুখ আমি ব্যবহার করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ আর রাতে আমাকে পরীক্ষা করেছ; আমাকে যাচাই করেও দেখেছ কিন্তু কিছুই খুঁজে পাও নি। আমি ঠিক করেছি কোন গুনাহের কথায় আমার মুখ আমি ব্যবহার করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার অন্তর, নিশীথে করেছ নিরীক্ষণ, বিশ্লেষণ করেছ আমায়, মন্দতা পাওনি কিছুই, অনুচিত কথা বলেনি আমার মুখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার অন্তরের গভীর পর্যন্ত দেখেছেন| সারারাত আপনি আমার সঙ্গে ছিলেন| আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোন ত্রুটি পান নি| আমি কোন মন্দ ফন্দি করি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি আমার হৃদয় পরীক্ষা কর, যদি তুমি রাতে আমার কাছে আসো, তুমি আমাকে শুদ্ধ করবে এবং কোন মন্দ পরিকল্পনা খুঁজে পাবে না; আমি দৃঢ়বদ্ধ যে আমার মুখ পাপ করবে না।