Psalms 17:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আশ্চর্য অটল মহব্বত প্রকাশ কর; যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের নিস্তারকর্তা, দুশমনদের থেকে তোমার ডান হাত দ্বারাই নিস্তার করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও, যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয় তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার আশ্চর্য্য দয়া প্রকাশ কর; তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাক, বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার আশ্চর্য দয়া প্রকাশ কর; তুমি শরণাপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাক, বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর; শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য যারা তোমার আশ্রয় নেয়, তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অটল মহব্বত আশ্চর্যভাবে প্রকাশ কর; শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য যারা তোমার আশ্রয় নেয়, তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রকাশ কর তোমার অনন্য প্রেম, কর উদ্ধার শত্রুর কবল থেকে তোমার শরণাগতদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে, তাদের আপনি সাহায্য করেন| সেই সব লোক আপনার ডানদিকে দাঁড়াবে| তাই দয়া করে, আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি চমত্কার উপায় তোমার চুক্তির বিশ্বস্ততা প্রকাশ কর, তুমি তোমার ডান হাত দিয়ে তাদের রক্ষা করেছ যারা তোমার কাছে আশ্রয় নিয়েছে!