Psalms 18:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। মাবুদের গোলাম দাউদের; যেদিন মাবুদ সমস্ত দুশমনের হাত থেকে এবং তালুতের হাত থেকে দাউদকে উদ্ধার করলেন, সেদিন তিনি মাবুদের উদ্দেশে এই গজলের কথা নিবেদন করলেন। তিনি বললেন, হে মাবুদ! তুমিই আমার শক্তি! আমি তোমাকেই মহব্বত করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু! মম বল! আমি তোমাতে অনুরক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু! মম বল! আমি তোমাতে অনুরক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমিই আমার শক্তি, আমি তোমাকে ভালবাসি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমিই আমার শক্তি, আমি তোমাকে মহব্বত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তির আধার, তোমাকেই আমি ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “প্রভু আমার শক্তি, আমি আপনাকে ভালোবাসি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার শক্তি, আমি তোমাকে ভালবাসি।