Psalms 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অন্ধকারকে তাঁর অন্তরাল, তাঁর চতুর্দিকস্থ তাঁবু করলেন; পানির ঘন অন্ধকার ও আসমানের ঘন মেঘমালাকে চন্দ্রাতপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্ধকারকে তাঁর আবরণ করলেন, তাঁর চারপাশের আচ্ছাদন করলেন; আকাশের অন্ধকারাচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখল তাঁকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অন্ধকারকে আপন অন্তরাল, আপনার চতুর্দ্দিক্‌স্থ তাম্বু করিলেন; জলের তিমির গণনের ঘন মেঘমালা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অন্ধকারকে আপন অন্তরাল, আপনার চতুর্দিকস্থ তাম্বু করিলেন; জলের তিমির ও গগনের ঘন মেঘমালা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধকারের আবরণে নিজেকে করলেন আবৃত, আকাশের ঘোর ঘনঘটায় ঘিরলো তাঁর শিবির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু একটা ঘন কালো মেঘের মধ্যে লুকিয়েছিলেন, সেই মেঘ তাঁকে তাঁবুর মত ঘিরেছিল| তিনি ঘন বজ্রময় মেঘের মধ্যে লুকিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর চারপাশে অন্ধকারের একটি তাঁবু তৈরী করেন, আকাশের বৃষ্টিমেঘ।