Psalms 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সম্মুখবর্তী তেজ থেকে মেঘমালা সরে গেল, দেখা গেল শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর উপস্থিতির উজ্জ্বলতা থেকে মেঘের ঘনঘটা সরে গেল, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সম্মুখবর্ত্তী তেজ হইতে তাঁহার মেঘমালা চলিয়া গেল, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সম্মুখবর্তী তেজ হইতে তাঁহার মেঘমালা চলিয়া গেল, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল; শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল; শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর তেজদৃপ্ত মুখ থেকে নির্গত হল শিলা ও জ্বলন্ত অঙ্গার রাশি, ধাবিত হল মেঘপুঞ্জ ভেদ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মেঘ ভেদ করে ঈশ্বরের আলোকময় ঔজ্জ্বল্য বেরিয়ে এলো| সেখানে বজ্রসহ শিলাবৃষ্টি এবং বিদ্যুতের ঝলকানি দেখা দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর সামনে বিদ্যুৎ থেকে, শিলাবৃষ্টি এবং জলন্ত কয়লা পড়ে।