Psalms 18:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আসমানে বজ্রনাদ করলেন, সর্বশক্তিমান তাঁর কণ্ঠস্বর শুনালেন; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার দ্বারা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন; শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আকাশে গর্জন করলেন; বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আকাশে গর্জন করলেন; বাজ ও শিলাবৃষ্টির মধ্যে আল্লাহ্তা’লার গলার আওয়াজ শোনা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আকাশ থেকে করলেন বজ্রনাদ, শিলাবৃষ্টি ও জ্বলন্ত অঙ্গার বর্ষণের শব্দের মাঝে ধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশ থেকে প্রভু বিদ্যুতের মত ঝলসে উঠলেন! পরাৎপরের রব শোনা গেল| সেখানে তখন শিলাবৃষ্টি এবং বজ্রসহ অগ্নিময় বিদ্যুতের ঝলক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বশক্তিমান সদাপ্রভুু আকাশে গর্জন করলেন! মহান ঈশ্বর উচ্চ আওয়াজ করলেন এবং শিলা বৃষ্টি ও বজ্র পাঠালেন।