Psalms 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জলরাশির সমস্ত প্রণালী প্রকাশ পেল, দুনিয়ার সমস্ত মূল অনাবৃত হল, তোমার তর্জনে, হে মাবুদ, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার আদেশে, হে সদাপ্রভু, তোমার নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে, সাগরের তলদেশ উন্মুক্ত হল, আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল, তোমার তর্জ্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল, তোমার তর্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় মাটির তলার জল দেখা দিল, পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় মাটির তলার পানি দেখা দিল, দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদের প্রতি তোমার দৃপ্ত ক্রোধে, হে প্রভু পরমেশ্বর, তোমার নাসারন্ধ্র থেকে নির্গত তপ্ত নিঃশ্বাসে সাগরের মোহানা তখন হল উন্মুক্ত, মর্ত্যভূমির ভিত্তি হল অনাবৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনি উচ্চস্বরে আপনার আজ্ঞা দিলেন এবং তীব্র বেগে বাতাস বইতে শুরু করলো| জল পেছনে সরে গেল এবং আমরা সমুদ্রের তলদেশ দেখতে সমর্থ হলাম| আমরা পৃথিবীর ভিত দেখতে পেলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন জলরাশির প্রণালী পথ প্রকাশ পেল। ভূমন্ডলের মূল সকল অনাবৃত হল, তোমার তর্জ্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।