Psalms 18:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক; মাবুদ, আমার আল্লাহ্, তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো; আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক; সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার আলোকময় করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক; সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার আলোকময় করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার জীবন-বাতি জ্বালিয়ে রাখ; আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার জীবন-বাতি জ্বালিয়ে রাখ; আমার মাবুদ আল্লাহ্ আমার অন্ধকারকে আলো করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই আমার প্রদীপ, হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, তুমি আলোকিত কর আমার অন্ধকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান| আমার ঈশ্বর, আমার চারদিকের অন্ধকারকে আলোকিত করেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিই আমার প্রদীপের আলো উজ্জ্বল করেছ; সদাপ্রভুু আমার ঈশ্বর আমার অন্ধকারকে আলোকিত করেন।