Psalms 18:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনিই আল্লাহ্, তাঁর পথ সিদ্ধ; মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ; যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের সকলের ঢাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ: সদাপ্রভুর বাক্য নিখুঁত; যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ; তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ; তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের পথে কোন খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র পথে কোন খুঁত নেই; মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই ঈশ্বর, সুমহান তোমার কীর্তিরাজি অবিচল তুমি প্রতিশ্রুতি রক্ষায়, শরণাগতকে তুমি আড়াল করে থাক ঢালের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন| প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে| যারা তাঁর ওপর বিশ্বাস রাখে, তিনি তাদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর হিসাবে, তাঁর পথ নিখুঁত। সদাপ্রভুু বাক্য শুদ্ধ! যারা তাঁর উপর নির্ভর করে তিনি তাদের ঢাল।