Psalms 18:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে নিজের উদ্ধার-ঢাল দিয়েছ; তোমার ডান হাত আমাকে ধারণ করেছে, তোমার কোমলতা আমাকে মহান করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ, তোমার ডান হাত আমায় সহায়তা করে; তোমার সাহায্য আমায় মহান করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলতা আমাকে মহান্ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ, তোমার ডান হাত আমাকে ধরে আছে; তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ, তোমার ডান হাত আমাকে ধরে আছে; তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দেওয়া পরিত্রাণ আমার ঢালস্বরূপ, তোমার পরাক্রম আমাকে ধারণ করে রেখেছে, তোমার মহানুভবতা আমাকে করেছে মহান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন| আপনার ডান হাত দিয়ে আপনি সহায়তা করেছেন| আমার শত্রুকে পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাকে তোমার পরিত্রানের ঢাল দিয়েছ। তোমার ডান হাত আমাকে সমর্থন করেছে, তোমার দয়া আমাকে মহান করেছে।