Psalms 18:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে চূর্ণ করবো, তারা আর উঠতে পারবে না, তারা আমার পদতলে পতিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে; তারা আমার পায়ের তলায় পতিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে; তারা আমার পায়ের তলায় পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে; তারা আমার পায়ের তলায় পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি চূর্ণ করি তাদের, মাথা তুলে আর দাড়াতে পারে না তারা, সকলেই হয় আমার পদানত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার শত্রুদের পরাজিত করবো| তারা আর উঠে দাঁড়াবে না| আমার সব শত্রু আমার পায়ের নীচে পড়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের দমন করেছিলাম যাতে তারা উঠতে না পারে, তারা আমার পায়ের নিচে পড়ে আছে।