Psalms 18:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আর্তনাদ করলো, কিন্তু রক্ষাকর্তা কেউ নেই; মাবুদের কাছে কান্নাকাটি করলো, কিন্তু তিনি জবাব দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি, তারা সদাপ্রভুকে ডেকেছে কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আর্ত্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্ত্তা কেহ নাই; সদাপ্রভুকে [ডাকিল], কিন্তু তিনি উত্তর দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্তা কেহ নাই; সদাপ্রভুকে [ডাকিল], কিন্তু তিনি উত্তর দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা মাবুদের কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের জবাব দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সাহায্যের জন্য আর্তনাদ করে ওঠে, কিন্তু তাদের রক্ষা করার কেউ থাকে না। তারা ডাকে প্রভু পরমেশ্বরকে কিন্তু তিনিও দেন না সাড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা সাহায্যের জন্য চিৎকার করেছিল| কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না| তারা এমনকি প্রভুকেও ডেকেছিল, কিন্তু প্রভু তাদের উত্তর দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সাহায্যের জন্য চিত্কার করল, কিন্তু কেউ তাদের রক্ষা করে নি; তারা সদাপ্রভুুর কাছে চিত্কার করে বলল, কিন্তু তিনি তাদের উত্তর দেননি।