Psalms 18:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ, জাতিদের মস্তক হিসেবে নিযুক্ত করেছ; আমার অপরিচিত জাতি অমার গোলাম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে লোকেদের আক্রমণ থেকে বাঁচিয়েছ, তুমি আমাকে জাতিদের প্রধান নিযুক্ত করেছ। আমার অপরিচিত লোকেরাও এখন আমার সেবা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তকরূপে নিযুক্ত করিয়াছ; আমার অপরিচিত জাতি আমার দাস হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তকরূপে নিযুক্ত করিয়াছ; আমার অপরিচিত জাতি আমার দাস হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ; আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ; আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিরুদ্ধাচারীদের হাত থেকে তুমি আমায় উদ্ধার করেছ নিযুক্ত করেছ আমায় জাতিবৃন্দের শাসকরূপে, যাদের আমি চিনি না, তাদেরও করেছ আমার পদানত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন| আমাকে সেই সব জাতির নেতা বানিয়ে দিন| যে সব লোকদের আমি জানি না, তারা আমার সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাকে প্রজাদের বিরোধ থেকে উদ্ধার করেছ। তুমি আমাকে জাতিগুলোর মাথার উপরে গঠন করেছ। এমন লোক যাদের আমি চিনতাম না তারা আমার দাস হবে।