Psalms 18:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে, হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো, তোমার নামের উদ্দেশে প্রশংসা-গজল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব; আমি তোমার নামের প্রশংসাগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার গৌরব প্রকাশ করব আর তোমার সুনাম গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার প্রশংসা করব আর তোমার সুনাম গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই জাতিবৃন্দের মাঝে আমি গাইব তোমার কীর্তিগাথা করব তোমার নামের জয়গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি| এই জন্যই আপনার নামে আমি স্তোত্র গান করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভুু, আমি তোমাকে ধন্যবাদ দেব, আমি তোমার নামের প্রশংসা করব!