Psalms 18:50 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর বাদশাহ্‌কে মহাবিজয় দান করেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির প্রতি অটল মহব্বত প্রকাশ করেন, যুগে যুগে দাউদ ও তার বংশের প্রতি রহম করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন; তাঁর অভিষিক্ত দাউদ ও তাঁর বংশধরদের প্রতি তিনি চিরকাল তাঁর অবিচল প্রেম প্রদর্শন করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবার মহাজয় দান করেন; হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি, দায়ুদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর বাদশাহ্‌কে অনেকবার মহাজয় দান করেন; হ্যাঁ, তাঁর অভিষেক-করা বান্দার প্রতি, দাউদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল মহব্বত দেখান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই প্রসাদে রাজা হয় ভূষিত বিজয় গৌরবে। তোমার অভিষিক্ত রাজা দাউদ এবং তাঁর কুলের সঙ্গে বিচ্ছিন্ন হবে না তাঁর প্রেমের বন্ধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন! তাঁর মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান| তিনি দায়ূদ এবং তাঁর উত্তরপুরুষদের প্রতি চিরদিন বিশ্বস্ত থাকবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তাঁর রাজাকে মহা বিজয় দেন এবং তিনি তাঁর অভিষিক্তকে চুক্তির বিশ্বস্ততা দেখান, যুগে যুগে দায়ূদের ও তার বংশের প্রতিও দেখান।